
নিয়োগ পেলেন ৫ বারের পৌর চেয়ারম্যান এবং পৌর বিএনপি আহবায়ক তৌহিদুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম :পঞ্চগড়েের জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে ৫ বারের পৌর সভার চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক এবং পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম। বিএনপি নেতৃত্ব সরকার
৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে । যার মধ্যে পঞ্চগড় পৌরসভার সাবেক পাঁচবারের মেয়র তৌহিদুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে।রোববার (১৫ মার্চ) নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদসমূহের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করাসহ উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।