1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র।  নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত পঞ্চগড় একজন নারী নবাগত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান  তেতুলিয়া শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদুল ফিতরের হাট বাজার, তেতুলিয়ায় ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর উদয়ন হল সংলগ্ন আলাউদ্দিন চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাদার্স ফার্নিচারের স্বত্বাধিকারী ও সমিতির সভাপতি মোঃ মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন মেসার্স রায়হান স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর, নিউ সৌদিয়া স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আকবর আলী, রফিক স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, মেসার্স আহাদ স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোমিনুল ইসলাম, কারিগর মেটালের স্বত্বাধিকারী ও সমিতির দপ্তর সম্পাদক ইয়াদুল ইসলাম রনি, তাজ স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির প্রচার সম্পাদক মোঃ তাইজুল ইসলাম, ফরহাদ ফার্নিচারের স্বত্বাধিকারী ও সমিতির নির্বাহী সদস্য মাহিদুল ইসলাম ফরহাদ এবং নকশা কর্নার ফার্নিচারের স্বত্বাধিকারী মোঃ বেলাল হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামি মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম। এ সময় সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোমিনুল ইসলাম সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এবং সমিতির সকল সদস্যের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

ইফতার মাহফিলে সমিতির সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমে ঐক্য ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট