1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত পঞ্চগড় একজন নারী নবাগত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান  তেতুলিয়া শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদুল ফিতরের হাট বাজার, তেতুলিয়ায় ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত  শিবগঞ্জে উন্নয়নের অগ্রযাত্রায় বাধা পিআইও মিজানুর রহমানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্র! আইনি পদক্ষেপ নিয়োগ পেলেন ৫ বারের পৌর চেয়ারম্যান এবং পৌর বিএনপি আহবায়ক তৌহিদুল ইসলাম মুক্তাগাছা সিংড়ার খাল পূর্ণ খনন প্রকল্পের শুভ উদ্বোধন করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী 

চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত

 

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের চরাঞ্চলবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) জুয়ান সতরা নূরানী মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে মাওলানা আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্ট।

মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহ আজিজুর রহমান তরুণ।

মাওলানা রাশেদুল ইসলামের সঞ্চালনায় এবং হাফেজ আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন শাহীন আলম, আব্দুল ওহাব, আনারুল সাইফুল ইসলাম,আবু সাঈদসহ অন্যান্যরা। এ সময় থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ার, চর জুয়ানসতরা ও রামনিয়াশা চরাঞ্চলের চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহ আজিজুর রহমান (তরুণ) বলেন, থেতরাই ইউনিয়নের এই চরাঞ্চলগুলোতে কোনো উচ্চমাধ্যমিক বিদ্যালয় বা দাখিল মাদরাসা নেই। ফলে এ অঞ্চলে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী পাওয়া খুবই দুষ্কর। যারা শিক্ষিত হয়েছেন, তারা নিজ উদ্যোগে বাইরের এলাকায় গিয়ে পড়াশোনা করেছেন।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করব যাতে এখানে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যায়। এতে করে চরাঞ্চলের শিক্ষার্থীরা স্থানীয়ভাবে শিক্ষার সুযোগ পাবে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। এ সময় তিনি নদীভাঙনের শিকার পরিবারের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে মাওলানা আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট