1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

মাঠে মেজাজ হারিয়ে শাস্তির মুখে সালমান আগা

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মাঠে মেজাজ হারিয়ে শাস্তির মুখে সালমান আগা

 

আকাশ দাশ সৈকত: বিতর্কিত রান আউট হয়ে মাঠে হেলমেট এবং গ্লাভস ছুঁড়ে ফেলে অশোভন আচরণ করায় শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানি টপ অর্ডার ব্যাটার সালমান আগা।

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে তিরস্কার করার পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত দুই বছরের মধ্যে এটিই তার প্রথম ডিমেরিট পয়েন্ট। ম্যাচ শেষে ম্যাচ রেফারির আনা অভিযোগ সালমান মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে স্ট্রেইট ড্রাইভ করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। ফলো-থ্রুতে মিরাজ বলটি পা দিয়ে থামানোর চেষ্টা করেন। একই সময়ে সালমান ও মিরাজ দুজনেই বলটির দিকে হাত বাড়ালেও মিরাজ ক্ষিপ্রতার সাথে বল তুলে নিয়ে স্টাম্প ভেঙে দেন। টেলিভিশন আম্পায়ার রিপ্লে দেখে সালমানকে রান আউট ঘোষণা করেন।

এই সিদ্ধান্তটি সালমান আগা তথা পাকিস্তান দল সহজভাবে গ্রহণ করতে পারেনি। মাঠেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সালমান, যা নিয়ে বর্তমানে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে নানামুখী বিতর্ক চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট