1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ করে সন্ধ্যায় বনে আগুন, এলাকায় আতঙ্ক ইউপির চেয়ারম্যান কে হেনস্থা র প্রতিবাদে শালবাহানে বিক্ষোভ প্রতিবাদ সভা  ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশে, বাংলায় পরিবর্তন আনতে–মাঠে স্বয়ং রামের আবির্ভাব।  যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিক কর্মচারীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মাঠে মেজাজ হারিয়ে শাস্তির মুখে সালমান আগা চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন সাবেক ইউপি সদস্য বাহিরচর ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাউলের কার্ড বন্টনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন

ময়মনসিংহে বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ ১৩ মার্চ শুক্রবার বিকাল ৪টায় ময়মনসিংহ সার্কিট হাউজের দক্ষিণাংশে, জিমনেসিয়ামের পেছনের উন্মুক্ত প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আতিকুল ইসলাম সরকার। এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরেন এবং সমাজে ন্যায়, মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠার আহ্বান জানান।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, বিরোধী দলীয় চিফ হুইপ ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্বাস হোসেন এমপি ও দলের সদস্য সচিব, নাসিরুদ্দিন পাটোয়ারী মুখ্য সমন্বয়ক, ড. আতিক মুজাহিদ এমপি ও যুগ্ম আহ্বায়ক, মোঃ মাজহার কবির আহ্বায়ক, জাতীয় শ্রমিক শক্তি, লুৎফর রহমান যুগ্ম সদস্য সচিব, আশেকীন আলম রঞ্জন যুগ্ম সদস্য সচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ডা. জাহিদুল ইসলাম সদস্য সচিব, জাতীয় যুব শক্তি, জাহিদ আহসান সভাপতি, জাতীয় ছাত্র শক্তি এবং তানহা শান্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় শ্রমিক শক্তি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির সদস্য এটিএম মাহবুবুল আলম। এছাড়াও আঞ্চলিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মাহবুবুল আলম, জামালপুর থেকে আগত শায়খ আল মামুন এবং শেরপুর থেকে আগত ইঞ্জিনিয়ার লিখন মিয়া।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আবুল বাশার। মোনাজাতে দেশবাসীর সুখ-শান্তি, উন্নতি এবং পবিত্র মাহে রমজানের বরকত কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট