1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ করে সন্ধ্যায় বনে আগুন, এলাকায় আতঙ্ক ইউপির চেয়ারম্যান কে হেনস্থা র প্রতিবাদে শালবাহানে বিক্ষোভ প্রতিবাদ সভা  ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশে, বাংলায় পরিবর্তন আনতে–মাঠে স্বয়ং রামের আবির্ভাব।  যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিক কর্মচারীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মাঠে মেজাজ হারিয়ে শাস্তির মুখে সালমান আগা চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন সাবেক ইউপি সদস্য বাহিরচর ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাউলের কার্ড বন্টনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন

দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন সাবেক ইউপি সদস্য

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন সাবেক ইউপি সদস্য

 

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নে প্রায় দেড় হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সাবেক ইউপি সদস্য ও নাসিমা গার্মেন্টস ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুস।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চকশ্যাম নিজ বাড়িতে নিজ উদ্যোগে পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি ও সেমাই-চিনি বিতরণ করা হয়।

এ সময় এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষ এসব সামগ্রী গ্রহণ করেন।

সুবিধাভোগীরা জানান, প্রতি বছরই আব্দুল কুদ্দুস বিভিন্ন সময়ে তাদের পাশে দাঁড়ান। বিশেষ করে ঈদের আগে এ ধরনের সহায়তা পেয়ে তারা অনেক উপকৃত হন।

এ সময় আব্দুল কুদ্দুস বলেন, “গত নির্বাচনে আমাকে কৌশলে হারিয়ে দেওয়া হয়েছে। তাই বলে কি আমি জনগণের কাছ থেকে দূরে থাকবো? আমি সব সময় জনগণের সাথেই আছি এবং ভবিষ্যতেও জনগণকে সহযোগিতা করে যাবো।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তাই সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট