1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল ইরান! 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল ইরান!

আকাশ দাশ সৈকত : দুই দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইরান।

আজ ১১ই মার্চ (বুধবার) ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘এই দুর্নীতিবাজ সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারব না।’

গত ২৮ ফেব্রুয়ারি ওয়াশিংটন ও তেল আবিবের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কারণ হিসেবে এই বিষয়টি সামনে এনেছে দোনিয়ামালি।

তিনি আরো বলেন, “গত ৮–৯ মাসে আমাদের ওপর দুইটি যুদ্ধ চাপানো হয়েছে এবং হাজার হাজার নাগরিক নিহত হয়েছে। এই অবস্থায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই। যদি হোস্ট দেশ অন্য কোনো দেশ হতো, আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিতভাবে প্রতিক্রিয়া দেখাত এবং ভেন্যুটি পরিবর্তন করত।”

এইদিকে ইরান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ফলে আসন্ন ১১জুন থেকে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব এই আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারে সংযুক্ত আরব আমিরাত অথবা ইরাকের মধ্যে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা যেকোন একটা দল। গ্রুপ জি এর বাকি তিন দল হলো বেলজিয়াম, মিসর এবং নিউজিল্যান্ড ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট