1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল 

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১১ মার্চ) বুধবার বিকাল ৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে সাবেক কাউন্সিলর মোঃ শাহনেওয়াজ খাঁন সিনার আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জনপ্রিয় নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ শাহনেওয়াজ খাঁন। বক্তব্যে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তার মতামত প্রকাশ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন এবং আগামীতেও জনগণের পাশে থাকতে চান। বিএনপি দল থেকে মনোনয়ন পেলে আগামী পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, পূর্বে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পেয়েছিলেন। ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করার জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি শাহনেওয়াজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, সিটিজের সভাপতি মোঃ রফিকুল আলম, বাবুল আক্তার, সিনিয়র সাংবাদিক জোনাব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পৌরসভার জামে মসজিদের ইমাম মাওলানা আসলাম কবির । পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট