1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ডা. আজহারুল ইসলাম 

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ডা. আজহারুল ইসলাম

ফয়জুর রহমান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ডা. আজহারুল ইসলাম। ইতিমধ্যে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া কামনা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্লিন ইমেজের রাজনীতিক হিসেবে পরিচিত মাওলানা ডা: আজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

ডা. আজহারুল ইসলাম বলেন, “আমি নির্বাচিত হলে ফুলপুর উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য তিনি ফুলপুর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে এলাকায় নির্বাচনী আমেজও ধীরে ধীরে বাড়ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট