1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ১৪ই মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে -পরিবর্তন যাত্রার ট্যাবলোর শুভ সূচনা ও সমাবেশ করলেন।। তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে অ/স্ত্র/সহ তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ : মোটরসাইকেলে আগুন। আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় জেলহাজতে আঃলীগ নেতার মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ফকিরপাড়া জামে মসজিদ এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎকেও অন্ধকারের দিকে ঠেলে দেয়। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম আজ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তাই মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়—এক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। এই মাদকবিরোধী লিফলেট বিতরণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার করে তোলা। আমরা চাই—প্রতিটি পরিবার, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিটি পাড়া-মহল্লা মাদকমুক্ত হোক।

সকলকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে । কোথাও মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে । জনগণ যদি মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তুলে, তাহলে অবশ্যই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও আইনশৃঙ্খলা সহযোগিতা নিয়ে নির্মূল করা সম্ভব । এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকের কুফল সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ করেন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন এবং মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট