1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ১৪ই মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে -পরিবর্তন যাত্রার ট্যাবলোর শুভ সূচনা ও সমাবেশ করলেন।। তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে অ/স্ত্র/সহ তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ : মোটরসাইকেলে আগুন। আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় জেলহাজতে আঃলীগ নেতার মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ

সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :“জাগো তারুণ্য, গড়ো নব দিগন্ত”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে নব উত্থান ফাউন্ডেশন। শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটী কৃষ্ণচূড়া মোড় এলাকায় সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে কাই এ্যালটেক গ্রুপের ডিএমডি আহাম্মেদ মামুন (জায়ান)-এর সৌজন্যে নিম্নআয়ের মানুষের মাঝে থ্রি-পিস, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

নব উত্থান ফাউন্ডেশনের সভাপতি অনিক মাহমুদ কিশোরের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দিন ও সেলিম মিয়া, সিনিয়র সভাপতি ফারহান আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ নূরনবী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মো. আরিফ হোসেন।

ঈদের আগে নতুন পোশাক পেয়ে আনন্দিত উপকারভোগীরা। উপহার হিসেবে পাঞ্জাবি পেয়ে আইয়ুব আলী এবং শাড়ি পেয়ে বিধবা হারজা বেওয়া বলেন, “ঈদের আগে এই উপহার আমাদের মুখে হাসি ফুটিয়েছে। যারা আমাদের কথা ভেবেছেন, আল্লাহ তাদের মঙ্গল করুন।”

নব উত্থান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আর্তমানবতার সেবায় এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট