1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ১৪ই মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে -পরিবর্তন যাত্রার ট্যাবলোর শুভ সূচনা ও সমাবেশ করলেন।। তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে অ/স্ত্র/সহ তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ : মোটরসাইকেলে আগুন। আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় জেলহাজতে আঃলীগ নেতার মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ

তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: তানজিমুল মাদারিসিল কওমিয়া আল আরাবিয়া বোর্ডের অধীনে অনুষ্ঠিত হেদায়াতুন নাহু জামাতের পরীক্ষায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে প্রথম স্থান অর্জন করেছে ফুলপুর পৌরসভার মহিলা কলেজ রোড, উপজেলা পশ্চিম বাউন্ডারি সংলগ্ন কাশিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী শরিফুল ইসলাম।

মাদ্রাসা সূত্রে জানা যায়, সম্প্রতি প্রকাশিত ফলাফলে তানজিমুল মাদারিসিল কওমিয়া আল আরাবিয়া আঞ্চলিক বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় শরিফুল ইসলাম সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে। তার এই সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ফুলপুর পৌরসভার কাশিমুল উলুম মাদ্রাসাটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসাটি ধারাবাহিকভাবে বিভিন্ন বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় স্থান অর্জন করে আসছে। এর আগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং তানজিমুল মাদারিসিল কওমিয়া আল আরাবিয়া বোর্ডের বিভিন্ন পরীক্ষায়ও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি নজরুল ইসলাম ওসমানপুরী বলেন, “আল্লাহর রহমত ও শিক্ষক–শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার ফলে আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি। ভবিষ্যতেও যেন শিক্ষার মান ধরে রেখে আরও ভালো ফলাফল করতে পারি, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, অভিভাবকদের প্রতি আহ্বান থাকবে—তারা যেন সন্তানদের কওমি শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানে ভর্তি করান এবং লেখাপড়ার মান যাচাই করতে মাদ্রাসা পরিদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট