
অভয়নগরে অ/স্ত্র/সহ তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ : মোটরসাইকেলে আগুন।
ইমাদুল ইসলাম, যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নে আ/গ্নে/য়াস্ত্রস/হ দুই দুষ্কৃতিকারীকে আট/ক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার রাত ১২:১৫ ঘটিকার সময় ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে গ্রামবাসীর ‘রণপাহারা’ চলাকালীন এই ঘটনা ঘটে। আটককৃতদের কাছ থেকে একটি নাইন এ\মএম পি\স্ত\ল উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামবাসী রাতে এলাকায় চুরি ও অপ/রা/ধ কর্মকান্ডরোধে রোধে নিয়মিত পাহারার (রণপাহারা) দিচ্ছিলেন। রাত আনুমানিক সোয়া ১২টার দিকে পেরোলী হতে ধুলগ্রাম অভিমুখী একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পাহারাদাররা সেটিকে থামানোর সংকেত দেয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই যুবক পাহারাদারদের ওপর চড়াও হয় এবং আ/গ্নে/য়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে।
তাৎক্ষণিকভাবে পাহারাদাররা সাহসিকতার সাথে তাদের ঝাপটে ধরে ফেলে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী জড়ো হয়ে দুষ্কৃতিকারীদের গণ/পি/টুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগু/ন ধরিয়ে পুড়িয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই আসামীকে গ্রেফতার করে। তারা হলেন:
১. মোঃ রিয়াজ ওরফে সূর্য সরদার (২৮), পিতা- ইব্রাহিম সরদার।
২. শাকিল সরদার (২৫), পিতা- মোস্তফা সরদার।
উভয় আসামী অভয়নগর উপজেলার ধুলগ্রামের বাসিন্দা।
তল্লাশিকালে ১নং আসামী রিয়াজ ওরফে সূর্যের নিকট থেকে ম্যাগাজিন ব্যতীত ০১টি নাইন এমএম (9mm) পিস্তল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ঘটনার সময় আসামীদের পক্ষ নিয়ে কথা বলায় এবং উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করায় মোঃ রবিউল মোল্লা (২২) (পিতা- আব্দুল আলী, সাং- ইছামতি গুচ্ছগ্রাম) নামে অপর এক যুবককে জনতা মা/রধর করে পুলিশে সোপর্দ করে।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আসামীদের নিজেদের হেফাজতে নেয়। গ/ণপিটু/নিতে গু\রুতর আহ\ত হওয়ায় আসামীদের চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উক্ত ঘটনা সংক্রান্তে আইনগত কার্যক্রম এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।