1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

ডিএনসির টাস্কফোর্সের অভিযানে মাদক ও নগদ অর্থসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ডিএনসির টাস্কফোর্সের অভিযানে মাদক ও নগদ অর্থসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

 

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টাস্কফোর্স অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ১০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সদর থানার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামের মৃত সোলেমান মন্ডল ওরফে কালুর ছেলে মোঃ আরিফ আলী ওরফে আরিফ পাঠান (৪৫) এবং তার স্ত্রী মোসা. বেবী বেগম (৪০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আরিফ আলী ওরফে আরিফ পাঠান পূর্বের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ মিলিলিটার ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ অর্থ হিসেবে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তার সংশ্লিষ্ট নথিপত্র যাচাই ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট