1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

 

রফিকুল ইসলাম রফিক স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আগামী ৭ মার্চ (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, উলিপুর-১ উপকেন্দ্রের আওতাধীন উলিপুর পৌরসভা, ধামশ্রেনী, ধরনীবাড়ী, হাতিয়া, তবকপুর, গুনাইগাছ, থেতরাই, পান্ডুল (আংশিক) ও দলদলিয়া (আংশিক) ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এটিএম তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও যে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। একই সঙ্গে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট