1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ।

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ।

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ : আজ ৪ঠা মার্চ বুধবার, কয়েক দিন ধরে চলছে কলকাতার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, কয়েকটি জায়গায় ক্যাম্প করে কলকাতার নর্থ থেকে সাউথে কেন্দ্রীয় বাহিনী পুরুষ ও মহিলা মিলে রুট মার্চ করছেন। কোথাও দলে ১৮ জন, কোথাও বা ১২ জন কেন্দ্রীয় বাহিনী রয়েছে রুট মার্চে।

প্রতিটি এলাকার থানার অফিসারদের সঙ্গে নিয়েই এলাকায় এলাকায় রুট মার্চ করতে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ‌ প্রত্যেকটি এলাকার জন্য নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন। ভোটের প্রস্তুতি চলার সাথে সাথেই কেন্দ্রীয় বাহিনী এসে উপস্থিত বেঙ্গল এ। ভোটের আগে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এই রুট মার্চ। যাহাতে কোনরকম অশান্তির সৃষ্টি না হয়। রুট মার্চের আগে আগে এলাকার থানার অফিসারদের দেখা যায়, এবং অফিসারদের অনুসরণ করেই কেন্দ্রীয় বাহিনী এলাকাগুলিতে রুট মার্চ করছেন।

কয়েকদিন ধরে কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করতে দেখা যায়, কোথাও সকাল নটায়, কোথাও সকাল দশটায়, কোথাও সকাল ১১ টায়, কোথাও বিকেল পাঁচটায় আবার কোথাও দুপুর দুটোই।

কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ চলছে– তিলজলা থানা এলাকা, চারু মার্কেট থানা এলাকা, গড়িয়াহাট মার্কেট থানা এলাকা, বালিগঞ্জ থানা এলাকা, গরফা থানা এলাকা, মুচিপাড়া থানা এলাকা, গিরিশ পার্ক এলাকা, টালিগঞ্জ থানা এলাকা, গলফ গ্রীন ও রিজেন্ট পার্ক থানা এলাকায়। এছাড়াও বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে কেন্দ্রীয় বাহিনীর একটি ক্যাম্প প্রস্তুত রয়েছে।

বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখতে, পথের দুধারে সাধারণ মানুষকে ভীড় জমাতে দেখা যায়, এমনই বেশ কিছু চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়লো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট