
বিশ্বকাপের জন্য দ্রুত প্রস্তুতি নিতে বললেন সাইফ
আকাশ দাশ সৈকত : ভারত আর শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ । তাইতো আসন্ন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনা এবং দ্রুত প্রস্তুতি নিতে বললেন বাংলাদেশ দলের ওপেনার ব্যাটার সাইফ হাসান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামা হয়নি। এইবছর আর কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট ও নেই বাংলাদেশ দলের । নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট পরের বছর অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ। যেইখানে সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল। তাইতো দীর্ঘ এই সময়ে বাংলাদেশ দলের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভাবতে বলতে সাইফ।
আজ সোমবার মিরপুরে বিসিএল ফাইনালের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফ বলেন, ‘‘মাথার ভেতরে, হৃদয়ের গহীনে সবাই আসলে মন খারাপ করেছে (বিশ্বকাপ খেলতে না পেরে)। এখানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমার মনে হয় পেশাদার ক্রিকেট প্লেয়ার হিসেবে আমাদের আসলে সামনে এগিয়ে যাওয়াটা খুবই জরুরি।’
তিনি আরো বলেন ‘‘সামনে যেহেতু আমরা ওয়ানডে খেলাতে ঢুকে যাচ্ছি, সামনে ওয়ানডে বিশ্বকাপ আছে, এটার জন্য আমরা যত তাড়াতাড়ি প্রস্তুত হতে পারি তত ভালো।’’