1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই। ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হলেন শেখ সাইদুল ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ বসন্ত এসে গেছে, দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা।  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো. ময়মনসিংহকে মাদক ও চাঁদাবাজিমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই- তথ্য প্রতিমন্ত্রী  নান্দাইল উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রূপগঞ্জে এসএসসি বন্ধুদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব–এর ইফতার মাহফিল ও দোয়া সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাতাসে ঘুষখোরদের শোরগোল

 

মোকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:চারপাশে দুর্নীতির মহাসমারোহ বাতাসে ভেসে আসে ঘুষখোরদের শোরগোল

এখানে যেখানে আমরা উন্নয়নের চূড়ায় স্বাধীনতার কথা বলি

সেখানে টিসিবির পণ্যের আশায় লম্বা লাইনে দাঁড়িয়ে কেঁদে ওঠে শমসেরের সখিনাবিবি।

উন্নয়নে উন্নয়নে ভূরি ফুলে-ফেঁপে ওঠেছে

রাজনীতির র-নাজানা চামচাদের

আর মানবিকতার মেরুদণ্ড ন্যুব্জে পড়েছে

ডাস্টবিনের পাশে যেখানে শেয়াল-কুকুরেরা একসাথে খেলা করে!

সখিনাবিবির কান্নায় বাতাসে ভেসে আসে

অসহায়দের আর্তনাদের চিৎকার।

চারপাশে দুর্নীতির রাজকীয় চূড়া

হা হা হাসিঠাট্টা মদ্যপানের তামাশায়

হারিয়ে যায় সখিনাবিবিদের কান্না

কে দেখে এগুলো!

পৃথিবী কথা বলে উন্নয়নে

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে স্বদেশ

প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেবে সখিনাবিবিদের ভূমিকা কেবল দারিদ্রসীমায়।

কুড়ানো সবজি বিক্রির টাকায় যে বুড়িমা

টিসিবির পণ্যটি হাতে পেল সে হাসিমাখা মুখে দীর্ঘনিঃশ্বাস ছেড়ে বলে- শুকর আল্লাহ।

সুখের হাসি নাকি দুঃখের তা বুঝা ভার

তবে বুঝাগেল কিছু একটা বললেন-

ফিসফিসিয়ে অট্রলিকায় কয়দিন?

গাছতলায় ফকির মতিন গলা ফাটিয়ে গান গায়-

ওরে আমার মন

মানুষ হলে মানুষ চিনলেনা, মানুষরই এতরূপ মানুষ ভজলেনা;

এই দুনিয়ার লীলাখেলা

মরে গেলে কিছুই রইবেনা

ওরে আমার মন….

পুনশ্চ: এবার সখিনাবিবিদের উন্নয়ন হউক, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো ঠিকভাবে বাস্তবায়ন হউক, কার্ডের নামে আবার হাজার দশেক না লাগুক। মূল্যস্ফীতি থেকে নিম্ন-মধ্যবিত্তের মুক্তি মিলুক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট