1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

ময়মনসিংহকে মাদক ও চাঁদাবাজিমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই- তথ্য প্রতিমন্ত্রী 

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহকে মাদক ও চাঁদাবাজিমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই- তথ্য প্রতিমন্ত্রী

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, নান্দাইল-সহ ময়মনসিংহকে মাদক ও চাঁদামুক্ত করে গড়ে তুলতে চাই। মাদক ও চাঁদাবাজির বিষয়ে সরকার জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। আমার বা দলের নাম ভাঙ্গিয়ে অনৈতিক কিছু করতে আসলে কঠোর ব্যবস্থা নিবেন।

ময়মনসিংহের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আজ ২৮ফেব্রুয়ারি শনিবার বিকালে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময়কালে প্রধান অতিথি’র বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, আমরা রাজনীতি করি, জনগণের ভোটে আমরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি। আমাদের কাছে সাধারণ জনগণ থেকে শুরু করে সব ধরনের লোক প্রয়োজনে আসবে। কাছের লোক হিসেবে পরিচয় দিয়ে অন্যায় তদবির করতে চাইবে। কে আলেম, কে জালেম, সেটা নির্ধারণ করা আমার পক্ষে অনেক সময় সম্ভব হয়ে উঠে না। তাই আপনাদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে, কেউ যেন ধোকা দিতে না পারে।

কর্মকর্তাদের সক্ষমতা ও দক্ষতার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, যারা একান্তই প্রাপ্য, তারা যেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পায়। নগরীর যানজট নিরসনে রাস্তাঘাটের অবৈধ স্থাপনা অপসারণ-সহ কার্যকরী পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণের কথা উল্লেখ করেন তিনি। সেইসাথে সার্কিট হাউজের উন্নয়নে পরিকল্পনার বিষয়টিও ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর সভাপতিত্বে সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাগণ, পুলিশ বিভাগের কর্মকর্তাগণ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভাগীয় ও জেলা পর্যায়ের দপ্তরসমূহের কর্মকর্তাগণ, জেলা পর্যায়ের অন্যান্য সরকারি দপ্তরের প্রধান-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট