1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

রূপগঞ্জে এসএসসি বন্ধুদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

রূপগঞ্জে এসএসসি বন্ধুদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

​নিজস্ব প্রতিবাদক :স্মৃতিময় কৈশোরের টানে আর বন্ধুত্বের অটুট বন্ধনকে ঝালিয়ে নিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি ব্যাচের বন্ধুদের এক জাঁকজমকপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল। শনিবার (১০ই রমজান) উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই মিলনমেলা সম্পন্ন হয়। দীর্ঘদিনের পরিচিত মুখগুলো একে অপরকে কাছে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
​ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চঞ্চল, সাব্বির, মুরাদ, সাইম, নাফিজ,হাবিবুল্লাহ মীর,সফিকুল, সৈকত, রাব্বি, রানা, আলাদীন, নাইম, নজরুল, রাফসান, সজীব, ফয়সাল, রাব্বি, সিয়াম, রোমান, খালেদ, রাজন, লিটন, সানি, রানা, বিজয়, ইমন, রিমন, আরবিন, জাইদুল, শ্রাবন, নাদিম, তাজরির, জুয়েল, মতিউর, রায়হান, জসিম, কায়েজ, রাকিব, হাবিবুর, আল জাবির, জাহিদ হাসান রনি, রিয়াদ, রবিন, রোমান, আলামিন, রিফাত, খাইরুল, নাহিদ, বাধন, সজীব, পারভেজ, ফাহিম, রাসেল, সাইফুল, সাগর, আহাদ, লিপু আজিজ, আল-আমিন, মানিক, জুবায়ের, রাসেল, নিঝুম, সুমন ও পাপ্পুসহ আরও অনেক বন্ধু।
​অনুষ্ঠানের শুরুতে বন্ধুরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং পুরনো স্কুল জীবনের স্মৃতিচারণে মেতে ওঠেন। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে শৈশবের বন্ধুদের সাথে কাটানো এই মুহূর্তগুলো সবার মাঝে বাড়তি আনন্দের খোরাক জোগায়।
​ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে বন্ধু মহলের যে সকল বন্ধু ইতিমধ্যে না ফেরার দেশে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বর্তমানে যারা জীবিত আছেন, তাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
​আয়োজক বন্ধুদের পক্ষ থেকে জানানো হয়, যান্ত্রিক জীবনের ব্যস্ততায় আমরা একে অপরের থেকে দূরে সরে গেলেও হৃদয়ের টান সবসময়ই অটুট। এই ধরনের আয়োজন আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে সামাজিক কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব।
​মোনাজাত শেষে উপস্থিত সকল বন্ধু একসাথে ইফতার গ্রহণ করেন এবং আগামীতে আরও বড় পরিসরে এই ধরনের পুনর্মিলনী আয়োজনের আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট