1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব–এর ইফতার মাহফিল ও দোয়া সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব–এর ইফতার মাহফিল ও দোয়া সম্পন্ন

 

ওসমানীনগর উপজেলা (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এক আন্তরিক পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ।

ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার ডিএসপির অফিসার রমজান আলী এবং জাফর আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মোফাজ্জল হোসেন, উজ্জ্বল আহমদ, আখলু মিয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী দুরুদ বক্সসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের বর্তমান কার্যকরী কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—

সভাপতি শেখ ফয়ছল আহমদ, সহ-সভাপতি শরীফ আহমদ চৌধুরী ও শাহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, অর্থ সম্পাদক ফয়ছল আহমদ মালিক, দপ্তর সম্পাদক ইব্রাহিম খান ইমন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবুল এবং সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস।

ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে ক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা আশা প্রকাশ করেন, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট