1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই। ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হলেন শেখ সাইদুল ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ বসন্ত এসে গেছে, দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা।  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো. ময়মনসিংহকে মাদক ও চাঁদাবাজিমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই- তথ্য প্রতিমন্ত্রী  নান্দাইল উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রূপগঞ্জে এসএসসি বন্ধুদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব–এর ইফতার মাহফিল ও দোয়া সম্পন্ন

ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১

 

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা অফিসের একটি টিম অভিযান চালিয়ে ৫.৩০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে। রবিবার (০১ মার্চ) সকাল ০৮:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন বটতলা (আলীর মোড়) গ্রামস্থ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তি হলেন ভোলাহাট থানার অন্তর্গত মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ মতিউর রহমান (৩০)। অভিযানকালে তার নিকট থেকে ৫.৩০ (পাঁচ দশমিক তিন শূন্য) গ্রাম হেরোইন এবং হেরোইন পরিমাপের কাজে ব্যবহৃত ০১টি ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট