1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই। ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হলেন শেখ সাইদুল ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ বসন্ত এসে গেছে, দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা।  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো. ময়মনসিংহকে মাদক ও চাঁদাবাজিমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই- তথ্য প্রতিমন্ত্রী  নান্দাইল উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রূপগঞ্জে এসএসসি বন্ধুদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব–এর ইফতার মাহফিল ও দোয়া সম্পন্ন

ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হলেন শেখ সাইদুল

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হলেন শেখ সাইদুল

 

হাবিবুর রহমান বাবুল ,ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মোঃ সাইদুল হক ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব–এর আজীবন দাতা সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম চ্যানেল টুয়েন্টি সিক্স টিভি–এর তরুণ সাংবাদিক ও জনমত বিশ্লেষক হিসেবে পরিচিত। পাশাপাশি আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত জন-উন্নয়নমূলক প্রতিষ্ঠান হক ফাউন্ডেশন–এর সম্মানিত চেয়ারম্যান এবং আমাদের টিভি অনলাইন–এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক প্রতিক্রিয়ায় শেখ মোঃ সাইদুল হক বলেন, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব পরিবারের সদস্য হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি জানান, প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় উপজেলার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরছেন। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে ওসমানীনগরের গণমানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সংগঠন। প্রেসক্লাবের উন্নয়নে তাঁর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

এদিকে প্রেসক্লাবের নেতৃবৃন্দ শেখ মোঃ সাইদুল হককে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর মতো সমাজসেবকের সম্পৃক্ততায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। জন-প্রত্যাশা পূরণে ভবিষ্যতেও সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

ওসমানীনগর সিলেট সংবাদদাতা:

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট