
অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো আয়েশা নূরুল আলম ফাউন্ডেশন ও স্মার্ট উদ্যোক্তা ফোরাম
কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আয়েশা নূরুল আলম ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার ফাউন্ডেশনের অর্থায়নে এবং স্মার্ট উদ্যোক্তা ফোরাম (SEF)-এর সহযোগিতায় দিনাজপুর টিমের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয়।
প্রথাগত কোনো আনুষ্ঠানিকতার বদলে সংগঠনের সদস্যরা সরাসরি অসহায় পরিবারগুলোর ঘরে ঘরে গিয়ে খাদ্য ও ঈদ সামগ্রী পৌঁছে দেন। যাতে করে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো কোনো সংকোচ ছাড়াই উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারেন।
এই মানবিক কার্যক্রমে সামনে থেকে নেতৃত্ব দেন রোমেনা আক্তার(ডিস্ট্রিক এক্সিকিউটিভ, দিনাজপুর টিম)সানজিদা চৌধুরী (স্থায়ী সদস্য)
এছাড়াও মাঠপর্যায়ে নিবেদিতপ্রাণ সদস্য হিসেবে যুক্ত ছিলেন হামিদা আক্তার, আইরিন, মোহাম্মদ বদিউজ্জামাল রাজু ও মারুফ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
রোমেনা আক্তার বলেন সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সামর্থ্যবানরা এগিয়ে এলে উৎসবের আনন্দ সবার জন্য সমান হতে পারে।
কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি
০১৭৭৭৪০২৫০৯