1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সরিষাবাড়ী পৌরবাসীর আস্থার নাম—এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

সরিষাবাড়ী পৌরবাসীর আস্থার নাম—এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন

সরিষাবাড়ী (জামালপুর )প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার উন্নয়নের ইতিহাসে যে কয়েকটি নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়, তাদের অন্যতম সাবেক পৌর মেয়র ও বর্তমান পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন। তিনি শুধু একজন সাবেক মেয়র নন—তিনি ছিলেন পৌরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, জনমানুষের সুখ-দুঃখের নির্ভরতার ঠিকানা।

এক সময় আরামনগর বড় বাজার ছিল নানা সংকটের প্রতীক। ন্যূনতম টয়লেট সুবিধার অভাব, অপর্যাপ্ত অবকাঠামো ও অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়তেন সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা। তার দূরদর্শী নেতৃত্বে সেখানে গড়ে ওঠে আধুনিক ও স্বাস্থ্যসম্মত সুবিধাসম্পন্ন অবকাঠামো। শুধু আরামনগর বড় বাজারই নয়—বাউসি বাজার, চৌধুরী মোড় সংলগ্ন এলাকা এবং পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাগরিক সেবার পরিধি বিস্তৃত হয়েছে তার আন্তরিক প্রচেষ্টায়।

যে বাজার ও রাস্তাঘাট একসময় ডুবে থাকত অন্ধকারে, সেগুলো আজ আলোকিত বিদ্যুতায়নের ঝলমলে আলোয়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় যেখানে থমকে যেত জনজীবন, সেখানে উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা এনে তিনি ফিরিয়ে দিয়েছেন স্বস্তি। নির্মিত হয়েছে অসংখ্য রাস্তা-ঘাট—যার ফলে শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ পর্যন্ত সবার চলাচল হয়েছে সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন।

পৌরবাসীর কাছে তিনি শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না; ছিলেন আস্থার প্রতীক। সততা, স্বচ্ছতা ও জনবান্ধব মনোভাব দিয়ে তিনি প্রমাণ করেছেন—ইচ্ছাশক্তি থাকলে একটি পৌরসভাকে বদলে দেওয়া সম্ভব।

আজও সরিষাবাড়ীর অলিগলি, বাজার, সড়ক ও জনপদ যেন তার উন্নয়নের সাক্ষ্য বহন করে। তাই উন্নয়নের সেই ধারাবাহিকতা অটুট রাখতে আবারও তাকে নেতৃত্বে দেখতে চায় পৌর সভার সবস্তরের মানুষ।

সরিষাবাড়ী পৌরসভার স্বপ্ন আরও বড়—আর সেই স্বপ্নপূরণের জন্য প্রয়োজন অভিজ্ঞ, সৎ ও দূরদর্শী নেতৃত্ব। পৌরবাসীর প্রত্যাশা, আসন্ন পৌর সভা নির্বাচনে আবারও এগিয়ে আসবেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট