1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো আয়েশা নূরুল আলম ফাউন্ডেশন ও স্মার্ট উদ্যোক্তা ফোরাম

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো আয়েশা নূরুল আলম ফাউন্ডেশন ও স্মার্ট উদ্যোক্তা ফোরাম

​কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধি: ​পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আয়েশা নূরুল আলম ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার ফাউন্ডেশনের অর্থায়নে এবং স্মার্ট উদ্যোক্তা ফোরাম (SEF)-এর সহযোগিতায় দিনাজপুর টিমের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয়।

​প্রথাগত কোনো আনুষ্ঠানিকতার বদলে সংগঠনের সদস্যরা সরাসরি অসহায় পরিবারগুলোর ঘরে ঘরে গিয়ে খাদ্য ও ঈদ সামগ্রী পৌঁছে দেন। যাতে করে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো কোনো সংকোচ ছাড়াই উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারেন।

​এই মানবিক কার্যক্রমে সামনে থেকে নেতৃত্ব দেন রোমেনা আক্তার(ডিস্ট্রিক এক্সিকিউটিভ, দিনাজপুর টিম)সানজিদা চৌধুরী (স্থায়ী সদস্য)

​এছাড়াও মাঠপর্যায়ে নিবেদিতপ্রাণ সদস্য হিসেবে যুক্ত ছিলেন হামিদা আক্তার, আইরিন, মোহাম্মদ বদিউজ্জামাল রাজু ও মারুফ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

রোমেনা আক্তার বলেন সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সামর্থ্যবানরা এগিয়ে এলে উৎসবের আনন্দ সবার জন্য সমান হতে পারে।

কৌশিক চৌধুরী

হিলি প্রতিনিধি

০১৭৭৭৪০২৫০৯

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট