1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

অভাব ও দুঃচিন্তায় ফুলপুরে রিকশাচালকের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

অভাব ও দুঃচিন্তায় ফুলপুরে রিকশাচালকের মৃত্যু

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ঘোমাগাঁও গ্রামে অভাব ও দুঃচিন্তার কারণে হযরত আলী (৬৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টার দিকে নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হযরত আলী কিস্তিতে একটি অটোরিকশা কিনেছিলেন। কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে নিয়মিত আয় করতে না পারায় তিনি কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। পরে কিস্তির লোকজন অটোরিকশাটি ফেরত নিয়ে যায়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অসুস্থতার পাশাপাশি প্রতিদিন প্রায় ৩৫০ টাকার ওষুধের প্রয়োজন হওয়ায় তাঁর আর্থিক সংকট আরও প্রকট হয়ে ওঠে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, চার মেয়ে ও এক ছেলেসহ সাত সদস্যের সংসারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সংসারের ব্যয়ভার বহন ও চিকিৎসা খরচ মেটাতে গিয়ে তিনি চরম অর্থকষ্টে পড়েন।

মৃতের ভাই মারফত আলী জানান, অভাব-অনটন ও অটোরিকশা হারানোর দুশ্চিন্তায় তাঁর ভাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকেই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা।

হযরত আলীর স্ত্রী জানান, স্বামী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। অটোরিকশা ফেরত নেওয়ার পর থেকেই তিনি বেশি চিন্তায় ছিলেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট