1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় ওয়ারেন্ট মুলে ইউপি চেয়ারম্যান আটক

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় ওয়ারেন্ট মুলে ইউপি চেয়ারম্যান আটক

 

কৌশিক চৌধুরী, হিলি প্রদিতিনিধিঃগত ২৪ শে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরের হিলিতে দুই জন শিক্ষার্থী হত্যার অভিযোগ মামলায় ওয়ারেন্টভুক্ত ইউপি চেয়ারম্যান কাওসার রহমান (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাওসার রহমান কে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন।

গ্রেফতারকৃত কাওসার রহমান (৪৫) হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। ইউপি চেয়ারম্যান কাওসার রহমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তবে ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে নির্বাচন করে নির্বাচিত হলেও দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গ্রেফতার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  জাকির হোসেন জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ সহ ৯০-১০০ জন অপরিচিত ব্যক্তির নামে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থী সূর্যের ভাই। হাকিমপুর থানার মামলা নং ০৭।

উক্ত মামলায় গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার সার্কেল এএসপি মহোদয়ের দিকনির্দেশনা এবং আমি ওসি জাকির হোসেনের পরামর্শে মামলার তদন্তকারী অফিসার এসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল দুপুর আড়াইটার দিকে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ থেকে মামলার এজাহার ভূক্ত আসামি ইউপি চেয়ারম্যান কাওসার রহমান কে ওয়ারেন্ট মুলে গ্রেফতার করা থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ, গত ৫ আগষ্টের পরে ইউপি চেয়ারম্যান শিক্ষার্থী হত্যা মামলায় এজাহার ভূক্ত আসামি হওয়ায় পলাতক ছিলেন এবং প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আদালতের আদেশ নিয়ে কাওসার রহমান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এর দ্বায়িত্ব পালন করে আসছিলেন।

কৌশিক চৌধুরী

হিলি দিনাজপুর

মোবাইল-০১৭৭৭৪০২৫০৯

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট