1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রুবেন!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রুবেন!

 

আকাশ দাশ সৈকত : আসন্ন ফিফা বিশ্বকাপের পরবর্তী আসর থেকে ছিটকে গেলেন ইংলিশ মিডফিল্ডার রুবেন লাফটাস-চিককে।

মাস কয়েক পরে পর্দা উঠতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের। তার আগেই নিজেদের ক্লাব দলে দারুণ প্রস্তুতিতে ব্যস্ত বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের ফুটবলাররা। তবে এইবার সেই প্রস্তুতিতে ইংলিশ শিবিরে আসলো দুঃসংবাদ। রবিবার সিরি’আতে পারমার বিপক্ষে খেলতে নেমে মাত্র দশম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এসি মিলান মিডফিল্ডার লাফটাস-চিককে।

পারমার গোলকিপার এদোয়ার্দো করভির সঙ্গে সংঘর্ষ হয় তার। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে দেখা যায় তাকে সেখান থেকে দ্বারস্ত হতে হয় চিকিৎসকের। ম্যাচটি শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায় মিলান।

লাফটাস-চিকের চোটের বিষয়ে এক ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লাফটাস-চিকের আঘাতটি গুরুতর। অন্যদিকে স্কাই স্পোর্টস ইতালিয়া জানিয়েছে, “উপরের দুটি দাত ভেঙে গেছে তার। কেটে গেছে মাড়ির উপরের অংশ। পাশাপাশি  ইংল্যান্ড তারকা হাড়েও আঘাত পেয়েছেন।” প্রতিবেদন অনুযায়ী, লাফটাস-চিক সোমবার অপারেশন করবেন এবং কয়েক মাস মাঠের বাইরে থাকতে পারেন তিনি।

তবে ঠিক কয়মাসের জন্য এই মিডফিল্ডারকে মাঠের বাইরে থাকতে হবে সেই বিষয়ে কিছু না জানা গেলেও অনুমান করা যাচ্ছে আসন্ন ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট