1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক, চাঁদাবাজি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক, চাঁদাবাজি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর

 

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি : উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উলিপুর উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান জোরদার, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, যানজট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত প্রদান করেন।

সভায় জননিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট