1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :

নির্বাচিত হলে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সরিষাবাড়ী গড়ার অঙ্গীকার — বিজয়ী প্রার্থীকে সহযোগিতার অঙ্গীকার ৬ প্রার্থীর

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নির্বাচিত হলে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সরিষাবাড়ী গড়ার অঙ্গীকার — বিজয়ী প্রার্থীকে সহযোগিতার অঙ্গীকার ৬ প্রার্থীর

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচিত হলে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সরিষাবাড়ী গড়ার অঙ্গীকার করেছেন। পাশাপাশি নির্বাচনে জয়-পরাজয় যাই হোক, বিজয়ী প্রার্থীকে সার্বিক সহযোগিতা করার শপথও গ্রহণ করেন তারা।

রোববার(৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে প্রার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে সহযোগিতার লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা শেষে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ছয় প্রার্থীরা হলেন, বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত মোহাম্মদ আব্দুল আওয়াল, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের মো. আলী আকবর, সিপিবির কাস্তে প্রতীকের মো. মাহবুব জামান জুয়েল, গণঅধিকার পরিষদে ট্রাক প্রতীকের মো. ইকবাল হোসেন এবং নাগরিক ঐক্যের কেটলি প্রতীকের মো. কবির হাসান উপস্থিত ছিলেন। ঐক্যবদ্ধতার অঙ্গীকার বাক্য পাঠ করেন ফরিদুল কবীর তালুকদার শামীম।
প্রার্থীরা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোটগ্রহণে তারা একযোগে কাজ করবেন এবং নির্বাচন পরবর্তীতেও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকবেন।
এ সময় ভোটারদের উদ্দেশে তারা ভয়ভীতি উপেক্ষা করে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট