1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বাজার ইজারার নামে মহাসড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

বাজার ইজারার নামে মহাসড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদ।

বিশেষ প্রতিনিধ :-শাহীন আলম : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার বেলা ১১টায় মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখল আর নয়” এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সড়ক দখল, যানজট ও জনভোগান্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাফি কামাল, সহ-সভাপতি খোরশেদ আলম, সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা, সাংবাদিক রাতুল মন্ডল, সাংবাদিক মোজাহিদ এবং এস এম জহিরুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, অস্থায়ী বাজার বসানোর নামে মহাসড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর ফলে প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

তারা আরও বলেন, মাওনা চৌরাস্তা দেশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হওয়ায় এখানে সড়ক দখল পরিস্থিতি পুরো অঞ্চলের যান চলাচলে নেতিবাচক প্রভাব ফেলছে। দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট