1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সরিষাবাড়ীতে কাস্তে প্রতিকের প্রার্থী মাহবুব জামান জুয়েলের গণসংযোগ

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে কাস্তে প্রতিকের প্রার্থী মাহবুব জামান জুয়েলের গণসংযোগ

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কমরেড দৌলত মাষ্টারের সুযোগ্য সন্তান মাহবুব জামান জুয়েল কাস্তে প্রতিকের ভোটের জন্য সরাসরি ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন। শনিবার (৩১ জানুয়ারী) তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন ও পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি সারকারখানা এলাকা সহ বিভিন্ন স্থানে দিনব্যাপী গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন।

এ সময় তিনি চা দোকান, বাজার ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে নিজের রাজনৈতিক অঙ্গীকার ও নির্বাচনী বার্তা তুলে ধরেন। সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলে তিনি এলাকার সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন।

প্রার্থী মাহবুব জামান জুয়েল বলেন, “জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।” তিনি উন্নয়নের নামে লুটপাট নয়, বরং জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাজনীতির পক্ষে ভোট চান।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা যায়। অনেকেই সরাসরি মতামত ও পরামর্শ দেন, যা প্রার্থী মনোযোগ দিয়ে গ্রহণ করেন। এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্মথক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট