1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

অবসর ভেঙ্গে ইয়র্কশায়ারের সাথে মঈনের চুক্তি!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

অবসর ভেঙ্গে ইয়র্কশায়ারের সাথে মঈনের চুক্তি!

 

 

আকাশ দাশ সৈকত:
ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটকেও বিদায় বলেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলি। তবে এইবার নিজের সিদ্ধান্ত বদলেছেন তিনি। ইংলিশদের হয়ে জাতীয় দলে না ফিরলেও অবসর ভেঙ্গে কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন মঈন।

ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সক্রিয় ছিলেন মঈন। সর্বশেষ আইএল টি-টোয়েন্টি, টি-টেন লিগ এবং বিপিএলে দেখা গিয়েছিলো অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। এইবার নিজ দেশের টুর্নামেন্টে দেখা যাবে তাকে। তাছাড়া গুঞ্জন আছে দ্যা হানড্রেড টুর্নামেন্টেও নাম দিতে পারেন তিনি।

নতুন চুক্তির পর মঈন বলেছেন, ‘হেডিংলিতে (ইয়র্কশায়ারের মাঠ) খেলতে সবসময়ই ভালোবাসি আমি। এখানকার উইকেট, আবহ, সমর্থকেরা, সব মিলিয়ে জায়গাটিকে বিশেষ করে তোলে।’

‘আমার জন্য এটি তরতাজা এক চ্যালেঞ্জ এবং ক্ষুধা নিয়েই সেখানে যাচ্ছি। আমার সব অভিজ্ঞতা সেখানে বয়ে নিতে চাই, নিজের ক্রিকেট উপভোগ করতে চাই, ইয়র্কশায়ারকে সহায়তা করতে চাই।’-যোগ করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট