1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

পুলিশ সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক কর্মকাণ্ড গড়ে তুলতেও অগ্রণী ভূমিকার ধারাবাহিকতায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

পুলিশ সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক কর্মকাণ্ড গড়ে তুলতেও অগ্রণী ভূমিকার ধারাবাহিকতায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক কর্মকাণ্ড গড়ে তুলতেও অগ্রণী ভূমিকা বাস্তবায়নের ধারাবাহিকতায় ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এ প্রতিপাদকে সামনে রেখে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ জানুয়ারি) রাতে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়ার উদ্যোগে থানা চত্বরে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

ব্যাডমিন্টন টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

নকআউট পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আলফা-টু ও এমআরসি দল। হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় আলফা-টু দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং এমআরসি দল রানার্সআপ হয়।

ফাইনাল খেলায় মাওলানা শামসুল হক এর কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা দিয়ে এ টুর্নামেন্টি শুরু করা হয় ।

 

ব্যাডমিন্টন ফাইনাল খেলার সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়ার পরিকল্পনা ও ব্যবস্থাপনায় পুরো টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বক্তব্য রাখেন এবং বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন।

 

বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. তাসনিমুজ্জামান, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর এবং বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগঠক ও সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্তব্য রাখেন। ব্যাডমিন্টন ফাইনাল খেলাটি দেখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তি ছিলেন।

উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার তাসনিমুজ্জামান রানার্সআপ দলের হাতে ট্রফি প্রদান করেন এবং খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন

এছাড়াও ব্যাডমিন্টন টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার প্রদান করেন

অনুষ্ঠানে বক্তারা পুলিশের এ ধরনের ক্রীড়ামূলক ও সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রগতি, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বাড়াতে নিয়মিত খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট