1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

মাদক ও চুরি বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকার জোরদার করার দাবি ব্যবসায়ীদের

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

মাদক ও চুরি বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকার জোরদার করার দাবি ব্যবসায়ীদের

 

 

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি;
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার ব্যবসায়ীদের অংশগ্রহণে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২১ জানুয়ারি) সকালে ভাটারা বাজার ব্যবসায়িক সমিতির উদ্যোগে আয়োজিত এই সভায় বাজারের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, মাদক ও চুরি-ছিনতাইসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

এতে ভাটারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ রবিউল ইসলাম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবীর খান, ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, ভাটারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান মালম প্রমুখ।

এছাড়াও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাসেল, মামুন, পলকসহ প্রায় তিন শতাধিক ব্যবসায়ী সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাটারা বাজার ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক শামীম ভূঁইয়া।
আলোচনা সভায় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ভাটারা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে ভাটারা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা ও বাজারের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক কেনাবেচা চললেও তা নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না।
ব্যবসায়ীরা আরও বলেন, মাদকের প্রভাবে বাজার এলাকায় চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনকি দিনের বেলাতেও দোকানে চুরির ঘটনা ঘটছে, যা ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।
তাদের অভিযোগ, এসব বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অবহিত করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ব্যবসা পরিচালনা করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
বক্তারা বলেন, একটি বাজার শুধু কেনাবেচার স্থান নয়; এটি এলাকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র। বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সামাজিক অবক্ষয় আরও বাড়বে। তাই অবিলম্বে মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
সভা শেষে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে মাদকমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল ভাটারা বাজার গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট