1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

রিয়ালে ফেরার গুঞ্জন! যা বললেন মরিনহো!

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

রিয়ালে ফেরার গুঞ্জন! যা বললেন মরিনহো!

 

 

আকাশ দাশ সৈকত:

দীর্ঘদিনের কোচিং ক্যারিয়ার! প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি’আ কোন লিগের ড্রেসিংরুমে তার পা পড়েনি সেইটা খোঁজে বের করা কষ্টকর। বলছিলাম পর্তুগিজ কোচ হোর্সে মরিনহোর কথা। দীর্ঘদিনের কোচিং ক্যারিয়ারের বর্তমান গন্তব্য স্বদেশী ক্লাব বেনফিকা। সেইখান থেকে গুঞ্জন রবার্তো মার্তিনেজের পরিবর্তে রোনালদোকে নতুন কোচের ভূমিকায় দেখা যেতে পারে অভিজ্ঞ এই কোচকে। তবে সব চাপিয়ে শিরোনামের পাতায় নতুন গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আবারো সান্তিয়াগো বার্নাব্যুর ফিরছেন তিনি।

 

সম্প্রতি মাঠের সময়টা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হারার পর বাদ পড়েছে কোপা দেররের টুর্নামেন্ট থেকেও। এমন অবস্থায় দলটির প্রধান কোচ জাবি আলানসোকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। নতুন কোচ হিসেবে আবেরেয়ারকে দায়িত্ব দিলেও গুঞ্জন উঠেছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির হয়ে লা লিগা, কোপা দেল রে ও সুপার ক্লাব জয়ী কোচ হোর্সে মরিনহোকে নিয়ে ভাবছে ক্লাব প্রধান ফেরান্তো পেরেজ ।

 

তবে এমন গুঞ্জনে সম্প্রতি একটি টিভি চ্যানেলকে মরিনহো বলেছেন, “আমাকে নিয়ে ‘সোপ অপেরা’ গুজবে ভরসা করবেন না। কিছু সোপ অপেরা ভালোই থাকে, কিন্তু অনেক দীর্ঘ হয়। যদি এক বা দুই পর্ব মিস করেন, তাহলে পুরো গল্প হারিয়ে যায়। আমার ওপর ভরসা করবেন না, কারণ আমি সোপ অপেরা দেখি না।”

 

তিনি আরো বলেন , ‘সোপ অপেরা’ মূলত আমেরিকার তৈরি করা ধারাবাহিক নাটকের ধরন। যা প্রায়ই পরিবার, সম্পর্ক, প্রেম, দ্বন্দ্ব ও সামাজিক বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়। সোপ অপেরার উদাহরণ দিয়ে মরিনহো বুঝাতে চেয়েছেন, তাকে নিয়ে যা হচ্ছে সবই গুজব।

 

উল্লেখ্য রিয়াল মাদ্রিদের ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত থেকেছেন মরিনহো। এরপর রিয়াল মাদ্রিদ থেকে প্রিমিয়ার লিগের দল চেলসিতে যোগ দেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট