1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গ্রিন সিটিতে অনুষ্ঠিত হলো ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গ্রিন সিটিতে অনুষ্ঠিত হলো ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

 

 

মোঃ আবুল কালাম আজাদ ,নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবোস্থ গ্রিন সিটিতে সম্প্রতি জামালুল কোরআন মাদরাসা কর্তৃক আয়োজিত ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলটি এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের বিপুল সমাগমে মুখরিত ছিল।

গতকাল বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত চলা মাহফিলে আমন্ত্রিত ওলামা-এ-কেরাম এবং অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত মাওলানা কাইয়ুম ইসলামী অলিপুরী, মুফতি বদরুল আলম সিলেটি, মুফতি আব্দুল কাইয়ুম মাদানী (মুহতামিম, জামিয়া কওমিয়া আরাবিয়া তারাবো বিশ্বরোড) এবং মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম (যুগ্ন সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট সেলিম মিয়া, সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, রূপগঞ্জ। মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব নূর মোহাম্মদ সাহেব, মুতাওয়াল্লী, গ্রিন সিটি বাইতুন নূর জামে মসজিদ। মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থারও ঘোষণা করা হয়। সার্বিক পরিবেশ অত্যন্ত ধর্মীয় ভাবগম্ভীর ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট