1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ১৪ই মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে -পরিবর্তন যাত্রার ট্যাবলোর শুভ সূচনা ও সমাবেশ করলেন।। তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে অ/স্ত্র/সহ তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ : মোটরসাইকেলে আগুন। আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় জেলহাজতে আঃলীগ নেতার মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ

সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন মাহবুব জামান জুয়েল

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন মাহবুব জামান জুয়েল

 

 

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি জামালপুর-৪ সরিষাবাড়ি আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন সিপিবি মনোনীত এমপি প্রার্থী কমরেড মো. মাহবুব জামান জুয়েল।

নির্বাচন কমিশনে আপিল করার পর আজ ১৭ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীতা ফিরে পান তিনি।

মাহবুব জামান জুয়েল প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। গত ০৪ জানুয়ারি জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সাক্ষরিত কপি না থাকার কারণ দেখিয়ে প্রার্থীতা বাতিল করেন।

আজ ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মো. মাহবুব জামান জুয়েলের প্রার্থীতা পুনর্বহাল করা হয়েছে। এর ফলে নির্বাচনী মাঠে আবারও সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেলেন তিনি।
প্রার্থীতা ফিরে পাওয়ায় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১২ জন এমপি প্রার্থী। আর মনোনয়নপত্র দাখিল করেন ৯ জন এমপি প্রার্থী। গত ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ৬ প্রার্থী বৈধতা পায়। তারা হলেন- বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম, জামায়াতের মো. আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদের ইকবাল হোসেন, নাগরিক ঐক্য প্রার্থী কবির হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের আলী আকবর এবং স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার।

বিভিন্ন ত্রুটি থাকায় মনোনয়ন স্থগিত করা হয় জাতীয় পার্টির প্রার্থী মামুনুর রশিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল এবং জাতীয় পার্টি আবুল কালাম আজাদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট