1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

আকাশ মনি বাগানের দ্বিতীয় আবর্তনের মার্কিং ও নাম্বারিং

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

আকাশ মনি বাগানের দ্বিতীয় আবর্তনের মার্কিং ও নাম্বারিং

 

 

গাজীপুর প্রতিনিধ:- মো:শাহীন আলম:

গাজীপুর জেলার শ্রীপুর রেঞ্জের আওতাধীন রাথুরা বনবিট ২০১২-২০১৩ আর্থিক সনের উডলট বাগানের দ্বিতীয় আবর্তনের গাছ কাটার প্রস্তুতি হিসেবে মারকিং কার্যক্রম শুরু হয়েছে। বনজ সম্পদ সঠিক নিয়মে আহরণ এবং সরকারি রাজস্ব নিশ্চিত করার লক্ষে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

রাথুরা বন বিট অফিসারের প্রত্যক্ষ নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। মাঠ পর্যায়ে সরাসরি তদারকি ও কাজের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ কর্মকর্তা মো:শেখ ইমদাদ সহযোগী মো আলী হোসেন । তিনি বাগান থেকে পরিপক্ক গাছগুলো চিহ্নিত করে সেগুলোতে নম্বর প্রদানের কাজ সম্পন্ন করছেন।

 

উডলট বাগানের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর পর গাছ আহরণ করে পুনরায় নতুন চারা রোপণ করা হয়। এই প্রক্রিয়ায়:

প্রতিটি গাছে নম্বর দেওয়ার মাধ্যমে সঠিক হিসাব অনুযায়ী গাছের আয়তন ও মান নির্ধারণ করে নিলামের মাধ্যমে সরকারি কোষাগারে সঠিক অর্থ জমা নিশ্চিত করা হয়।

এই আবর্তনের গাছ আহরণের পর সেখানে পুনরায় বনায়ন করে পরিবেশের ভারসাম্য বজায় রাখা হবে।

 

বিট অফিস সূত্রে জানা গেছে, বনের নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ করে এই মার্কিং কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। মো:শেখ ইমদাদ নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমে স্থানীয় বন রক্ষা কমিটির সদস্যরাও সহযোগিতা করছেন। সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হলে শীঘ্রই নিলাম প্রক্রিয়ার মাধ্যমে গাছগুলো বিক্রয় করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট