1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

জাতীয় শিক্ষা সপ্তাহে আদিনা সরকারি কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

জাতীয় শিক্ষা সপ্তাহে আদিনা সরকারি কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) নির্বাচিত হয়েছে। গত ১২ জানুয়ারি জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আদিনা ফজলুল হক সরকারি কলেজ ১৯৩৮ সালে তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের শিবগঞ্জ থানার দাদনচক গ্রামে স্থাপিত হয়। বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইদ্রিশ আহমদ মিঞার ঐকান্তিক প্রচেষ্টার ফলে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার এটি প্রাচীনতম কলেজ। ১৯৮৬ সালের ২৬ জুলাই কলেজটি জাতীয়করণ করা হয়। সাম্প্রতিক সময়ে কলেজের ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬তলা একাডেমিক ভবন, ৫তলা ছাত্রী হোস্টেল, ৫তলা  ছাত্র হোস্টেল, নতুন প্রধান গেট, রাস্তা নির্মাণ, ফুলের বাগান সৃজন, শহিদ মিনারের বাউন্ডারি নির্মাণসহ একাডেমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অগ্রগতি সাধিত হচ্ছে। জেলায় শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম কলেজের কার্যক্রমের অগ্রগতির মূল্যায়ন করায় নির্বাচক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ অর্জনে তথা কলেজের অগ্রগতির জন্য কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসীর ভূমিকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট