1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

স্মিথের চোখে বিশ্বকাপ ফেভারিট ভারত!

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

স্মিথের চোখে বিশ্বকাপ ফেভারিট ভারত!

 

আকাশ দাশ সৈকত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক ভারতকে ফেভারিট দল মনে করছেন সাবেক দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি তারকা ক্রিকেটার গ্রায়েম স্মিথ।

 

আর মাত্র কয়েকদিন পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। তবে তার আগেই বিশ্বকাপের ফেভারিট দল হচ্ছে কারা তা নিয়ে চলছে আলোচনা। আয়োজক এবং বর্তমান ফর্ম বিবেচনায় অনেকেই স্বাগতিক ভারতকে এগিয়ে রাখছেন সেই তালিকায় । এইবার নতুন করে বিশ্বকাপে ফেভারিট হিসেবে ভারতের নাম উল্লেখ করলেন গ্রায়েম স্মিথ।

 

আজ ডারবানে সংবাদমাধ্যমকে স্মিথ বলেন, ‘ভারতকে কখনোই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’ তাঁর মতে, ঘরের মাঠে খেলা এবং বর্তমান দলটির প্রতিভা ভারতের জন্য বড় শক্তি হয়ে উঠবে। ভারতীয় দলের বর্তমান রূপান্তর প্রক্রিয়াকেও তিনি বেশ আগ্রহ নিয়ে দেখছেন।

 

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক বক্তব্যে স্মিথ আরো বলেন, ‘ভারতের প্রতিভা বিবেচনায় তাদের কখনোই বাদ দেওয়া যায় না। এটা তাদের ঘরের বিশ্বকাপ। গৌতম গম্ভীরের অধীনে দলটি একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে—সিনিয়র খেলোয়াড়দের পরবর্তী ধাপ, নতুনদের দায়িত্ব নেওয়া—সব মিলিয়ে বিষয়টা বেশ আকর্ষণীয়। প্রতিভার দিক থেকে বললে, ভারত যদি অন্তত শেষ চার দলে না থাকে, তাহলে আমি খুবই বিস্মিত হব।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট