1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

মেহেরপুরে বিএনপি’র মনোনীত প্রার্থী মাসুদ অরুণের মনোনয়নপত্র জমা

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

মেহেরপুরে বিএনপি’র মনোনীত প্রার্থী মাসুদ অরুণের মনোনয়নপত্র জমা

 

 

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী মাসুদ অরুণ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার ২৯ ডিসেম্বর-২০২৫ বিকালের দিকে তিনি মেহেরপুর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন-সহ মেহেরপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতারা আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট