1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান  সরিষাবাড়ী এসিল্যান্ড কার্যালয়ে সিএস ও আরওআর রেজিস্টার-১ না থাকায় ভোগান্তি চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বেশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই — নূরুল ইসলাম বুলবুল অবৈধ মাটি কাটায় ওসমানীনগরে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহে অদম্য নারী পুরস্কার-২০২৫ অনুষ্ঠিত বাজার ইজারার নামে মহাসড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদ। ধর্ষণের পর হত্যা শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । বিশ্বকাপের জন্য দ্রুত প্রস্তুতি নিতে বললেন সাইফ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তেতুলিয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উৎযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

তেতুলিয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উৎযাপন

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি- খাদেমুল ইসলাম-

পঞ্চগড়ের তেতুলিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তেতুলিয়া  উপাসনালয়গুলোতে বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় যিশুর মহাকীর্তনের পর প্রার্থনায় জগতে শান্তি আর মানুষে মানুষে সম্প্রীতি কামনা করা হয়।

 

এবারও তেতুলিয়ায় সাদ্ধী সিসিলিয়া গির্জা, ময়নাগুড়ি কামাত পাড়া গির্জা,কালদাস পাড়া বালাবাড়ি গির্জা,সংকর পাড়া গির্জা,দর্জিপাড়া গির্জা।

 

টি ক্যাথলিক গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়। বড়দিন উপলক্ষে বর্ণিল আলোকসজ্জা আর ফুল দিয়ে সাজানো হয় গির্জাগুলো। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ক্যাথলিক খ্রিস্টানদের গির্জাগুলোতে বড়দিনের প্রার্থনার আয়োজন করা হয়। খ্রিস্টান ধর্মের সব বয়সী মানুষ এসব গির্জায় গিয়ে প্রার্থনায় অংশ নেন।

 

সকালে তেতুলিয়ায় বুড়াবুড়ি কালদাস পাড়া বালাবাড়ি গির্জা এলাকার উত্তম মেষপালক ক্যাথিড্রালে বিশেষ প্রার্থনা করা হয়। এর আগে সেখানে যিশু খ্রিস্টের মহিমা ও তাঁর ক্ষমার গুণ তুলে ধরেন তেতুলিয়ায় ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সুন্দর মনের মানুষ হিসেবে বেঁচে থাকার আহ্বান জানান তিনি। প্রার্থনা শেষে সেখানে যিশুর জন্মদিনের কেক কাটা হয়।

 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই খ্রিস্টান ধর্মাবলাম্বীদের বাড়িতে বাড়িতে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার সকালে বড়দিনের বিশেষ প্রার্থনা ছাড়াও অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, প্রীতিভোজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট