1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

শ্রীপুরে লাইসেন্সবিহীন ফিড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ।।

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

শ্রীপুরে লাইসেন্সবিহীন ফিড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ।

 

 

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্ট ।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অনুমোদন ছাড়া মৎস্য খাদ্য উৎপাদনের দায়ে একটি ফিড কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।

আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেও চালা এলাকার টেপির বাড়িতে অবস্থিত ‘আমিন ফিড’ নামের কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে মাছের খাদ্য প্রস্তুত করে আসছিল। একই সঙ্গে উৎপাদনে সরকারি নির্ধারিত মান ও স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছিল না। এসব অনিয়মের প্রেক্ষিতে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইনে কারখানার মালিকপক্ষকে অর্থদণ্ড দেওয়া হয় এবং বৈধ অনুমোদন না পাওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয়দের একাধিক ব্যক্তি জানান, ক্ষতিকর পদ্ধতিতে সেখানে কয়েক বছর ধরে উৎপাদন চলছিল। , জনবহুল এলাকায় অবস্থিত এই কারখানা থেকে নির্গত বর্জ্য ও কাঁচামালের দুর্গন্ধে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল। এতে এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, অননুমোদিত ও নিম্নমানের মৎস্য খাদ্য মাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে এবং এর প্রভাব শেষ পর্যন্ত মানুষের স্বাস্থ্যের ওপরও পড়তে পারে। নিরাপদ খাদ্য উৎপাদনের স্বার্থে মানসম্মত ফিড ব্যবহারের কোনো বিকল্প নেই।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম সাংবাদিককে জানান, জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণে প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না। অবৈধ ও মানহীন মৎস্য খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট