1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ!

 

 

আকাশ দাশ সৈকত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে রেকর্ড মূল্যে বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স । এই নিয়ে আইপিএল ইতিহাসে ষষ্ঠ দলের হয়ে মাঠে নামবেন অভিজ্ঞ এই পেসার।

 

আজ দুবাইয়ে আইপিএলের আসন্ন আসরের মিনি নিলামে মোস্তাফিজকে নিয়ে স্নায়ুক্ষয়ী যুদ্ধে নামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত তাঁকে ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে দলে ভিড়িয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার্স। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি।

 

এর আগে বাংলাদেশের সাবেক অধিনায় মাশরাফি বিন মর্তুজাকে ৬ লাখ ডলার (তখনকার এক্সচেঞ্জ রেট অনুযায়ী ৪ কোটি ২০ লাখ টাকা) কিনেছিল কলকাতা। এটাই এতোদিন কোন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ছিল।

 

উল্লেখ্য ২০১৬ আসর থেকে আইপিএল খেলা মোস্তাফিজুর এর আগে সানরাইজার্স হায়দারাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যাল, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট