1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে নির্বাচন ২৭ ডিসেম্বর

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে নির্বাচন ২৭ ডিসেম্বর

 

 

নিজস্ব সংবাদদাতা:

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে শূন্যতা পূরণে আগামী ২৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র ক্রয় ও জমা দিয়েছেন কবি ও সাহিত্যিক রুহুল আমিন সুজন।

নির্বাচন কমিশনের প্রধান নাহিদুল ইসলাম নাহিদ জানা গেছে, সভাপতি পদে রুহুল আমিন সুজন ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র ক্রয় কিংবা জমা দেননি। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

রুহুল আমিন সুজন একজন ন্যায়পরায়ণ, সংগঠনপ্রেমী ও নির্ভীক সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল-এর গাজীপুর জেলা উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এদিকে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম রুহুল আমিন সুজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, রুহুল আমিন সুজন একজন নির্ভীক ও ন্যায়পরায়ণ সাংবাদিক। তার নেতৃত্বগুণ ও অভিজ্ঞতা সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাধারণ সম্পাদক আরও বলেন, রুহুল আমিন সুজন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলে সংগঠনের সকল দিক বিবেচনায় নিয়ে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবকে আরও সুসংগঠিত ও বেগবান করে তুলবেন—ইনশাল্লাহ। তার হাত ধরেই সংগঠন আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট