1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

ওসমানীনগরে সিএনজি চালকের মরদেহ উদ্ধার, ছিনতাইকারীদের হাতে খুনের আশঙ্কা

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

ওসমানীনগরে সিএনজি চালকের মরদেহ উদ্ধার, ছিনতাইকারীদের হাতে খুনের আশঙ্কা

 

 

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:

সিলেটের ওসমানীনগরে এক সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর–চাতলপাড়গামী সড়কের কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ওসমানীনগর থানা পুলিশকে খবর দেন।

 

নিহত ব্যক্তি মো. শিপন আহমদ (২৫)। তিনি পেশায় একজন সিএনজি চালক। তাঁর পিতা আশরফ আলী, মাতা আনোয়ারা বেগম। তিনি রাইকধারা (গাংপাড়) এলাকার বাসিন্দা এবং ওসমানীনগর থানাধীন।

 

প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত শিপন আহমদ গত শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তাঁর বড় বোনের মালিকানাধীন একটি ওয়ান টেস্ট সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। তবে রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি হয়তো ভাড়া নিয়ে বাইরে অবস্থান করছেন।

 

পরদিন সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে শিপনের জখমযুক্ত রক্তাক্ত মরদেহ দেখতে পান। তাঁর মুখের বাম পাশে কানের নিচে একটি এবং বুকের বাম পাশে দুইটি গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়।

 

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞান বা ছিনতাইকারী চক্র সিএনজিটি ছিনতাইয়ের উদ্দেশ্যে শিপনকে গুরুতরভাবে আঘাত করে হত্যা করে সিএনজিটি নিয়ে পালিয়ে গেছে।

 

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (নি.) নাইমুল নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। বর্তমানে মরদেহটি ওসমানীনগর থানায় রাখা হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসমানীনগর নিউজ

১৪/১২/২০২৫

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট