1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

গফরগাঁওয়ে উপজেলা ভিত্তিক সর্ববৃহৎ ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা অনুষ্টিত

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

গফরগাঁওয়ে উপজেলা ভিত্তিক সর্ববৃহৎ ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা অনুষ্টিত

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ভিত্তিক সর্ববৃহৎ প্রতিযোগিতা ‘পিবাড়ীয়া গ্রুপ- ইসলামের আলো’ ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

দিনব্যাপী উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার উদ্যোগে এবং বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে ১১ডিসেম্বর বৃহস্পতিবার উক্ত মাদরাসার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ প্রতিযোগিতার অনুষ্ঠানে ৬টি বিভাগে উপজেলার বিভিন্ন মাদরাসা, স্কুল ও কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

পিবাড়ীয়া গ্রুপের এ প্রতিযোগিতায় প্রধান আকর্ষণ ছিল ‘হিফজুল কুরআন’। এছাড়াও শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোমুগ্ধকর তেলাওয়াত, আযান-এককামত ও হামদ-নাত প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে শত শত দর্শক-শ্রোতারা ছিলেন মুগ্ধ।

প্রতিযোগিতায় ৬টি বিভাগে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারীদের জন্য নগদ টাকা পুরস্কার, ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার এবং ১০০ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রতিযোগীদের ওস্তাদদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিযোগিতায় অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্বারি ও স্বর্ণপদকপ্রাপ্ত হাফেজ মাওলানা আবু সালে মোহাম্মদ মুসা এবং আন্তর্জাতিক হাফেজ ও ইসলামি স্কলার মুফতি মাওলানা জাকারিয়া মাহমুদ এর নেতৃত্বে ১৫ জন অভিজ্ঞ বিচারকমণ্ডলী, উক্ত মাদরাসার মুহতামিম মোস্তাফিজুর রহমান (চরবহুলী)সহ শিক্ষকমন্ডলী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধ্যার পর শুরু হয় ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলন মঞ্চে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট আলেম-ওলামা ও আমন্ত্রিত অতিথিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট