1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

ভোলাহাটে কৃষি প্রণোদনা হিসেবে দবিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ!

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

ভোলাহাটে কৃষি প্রণোদনা হিসেবে দবিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ!

 

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলার প্রান্তিকচাষীদের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা হিসেবে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন (১০ ডিসেম্বর ২০২৫) বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি দপ্তর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বীজ-সারের শুভ উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হোসেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, নয়া নির্বাচন অফিসার মোঃ রাকিব হাসান, বিএমডিএ সহকারী ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিমসহ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বোরো (হাইব্রিড জাত) ধান ও বোরো (উফশী জাত) ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিজন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হবে। অনুমোদিত অগ্রাধিকার তালিকাভূক্ত একজন কৃষক ধরণ হিসেবে বোরো বীজ পাবেন। একজন কৃষক ১ বিঘা জমির জন্য শুধু ২ কেজি বোরো হাইব্রিড জাতের ধান বীজ অথবা ৫ কেজি বোরো উফশী জাতের ধান বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ৬’শ জনকে উপশী ও দেড়’শ জন কৃষককে হাইব্রিড জাতের বীজ প্রদান করা হয়।

এম. এস. আই শরীফ,
১০.১২.২০২৫ ইং

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট